শুক্রবার ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বড় পর্দায় তিশার প্রথম দর্শন, মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

বড় পর্দায় তিশার প্রথম দর্শন, মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া

ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সোলজার’ দেখা যাবে অভিনেত্রীকে। সোমবার এসেছে ‘সোলজার’ সিনেমায় তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার।

পোস্টারের কেন্দ্রে দেখা যাচ্ছে তানজিন তিশাকে। পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী ও নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে।

সামাজিক মাধ্যমে পোস্টারটি নিয়ে চলছে বিশ্র প্রতিক্রিয়া। একজন পোস্টারটি শেয়ার করে তিশা লিখেছেন, ‘আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়জিত।’

অনেকে ভালো না লাগার বিষয়টিও মন্তব্যের ঘরে জানিয়েছেন।

তিশার ফার্স্ট লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে সে সাংবাদিক’। অন্য একজন লিখেছেন, “সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।”

সাকিব ফাহাদের পরিচালনায় শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:৪৩ পিএম | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।