| বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 188 বার পঠিত

চুক্তির পরও আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না গাজা উপত্যকায় যুদ্ধবিরতি। আগামীকাল শুক্রবারের আগে সেখানে হামলা বন্ধ করবে না জানিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাতে এএফপিকে এ তথ্য জানান ইসরায়েলের এক কর্মকর্তা।
আর চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি শুরু না হলে জিম্মি করা ব্যক্তিদের মুক্তি দেবে না বলে স্পষ্ট জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও।
এর কারণ হিসেবে ইসরায়েল বলছে, এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। তাই এটি বাস্তবায়নে সময় লাগছে। তাছাড়া হামাস কাদের মুক্তি দিচ্ছে, সেই নামের তালিকাও ইসরায়েলকে হস্তান্তর করেনি। ফলে বৃহস্পতিবার বন্দি বিনিময় কিংবা যুদ্ধবিরতি কোনোটিই কার্যকর হবে না।
তবে এর আগে, গতকাল হামাসের রাজনৈতিক ব্যুরো কর্মকর্তা মুসা আবু মারজুক জানিয়েছিলেন, চলমান যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। ৫০ জিম্মির মুক্তি ও চারদিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলের সাথে একটি চুক্তিতে পৌঁছানো হয়েছে।
Posted ২:৫৯ এএম | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।