শুক্রবার ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ

  |   বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   188 বার পঠিত

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ

ফিলিস্তিনে চালানো ব্যাপক আগ্রাসন, ইসরায়েলে হামাসের হামলা, তেলআবিবের অর্থনীতিতে গোটা যুদ্ধের প্রভাব এবং এর ফলে অস্থির হয়ে ওঠা সমস্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি, সব মিলিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ইসরায়েলে দ্রুতই বাড়ছে অসন্তোষ। ইসরায়েলিদের অভিযোগ, কট্টর ডানপন্থী সরকারের ভুল পদক্ষেপে অস্থিরতা ছড়িয়েছে পুরো অঞ্চলে। এর ফলে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ আরও ঘনীভূত হচ্ছে। প্রধানমন্ত্রীকে অপসরণের দাবিও জানান তারা। খবর রয়টার্সের।

শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানী তেলআবিবে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন ক্ষুব্ধ ইহুদিরা। গত মাসে হামাসের দুর্ধর্ষ হামলা ঠেকাতে না পারার জন্য তারা সরকারকেই দায়ী করেন। তাদের স্লোগানে উঠে আসে ১৪০০ মানুষের প্রাণহানির কথাও। সেই সাথে হামাসের কাছে থাকা ২৪২ জন জিম্মিকে এখনও উদ্ধারে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর পদত্যাগ চান তারা।

অবিলম্বে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার পদত্যাগ দাবি করেন ইসরায়েলের বিক্ষোভকারীরা। সাম্প্রতিক জনমত জরিপ অনুসারে, তিন-চতুর্থাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না। দুর্নীতি মামলার পাশাপাশি আলোচিত বিচার বিভাগীয় সংস্কারের কারণেও তিনি ব্যাপক নিন্দিত নিজ দেশে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৫০ এএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।