| শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 213 বার পঠিত

ইসরাইলের হামলায় রয়টার্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল জাজিরার দুই সাংবাদিকসহ অন্তত চার সাংবাদিক আহত হয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) লেবাননের দক্ষিণাঞ্চলে দায়িত্ব পালনকালে ইসরাইলের গোলায় নিহত হন রয়টার্সের ভিডিও সাংবাদিক ইসাম আবদাল্লাহ। এক বিবৃতিতে নিজেদের সাংবাদিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা।
গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক অভিযানের পর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
Posted ৬:৪৬ এএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।