| শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 182 বার পঠিত

ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছে, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করা উচিত। জাতিসংঘের একজন মুখপাত্র এ বিষয়টি জানান। জাতিসংঘ বলেছে, এই পরিমাণ প্রায় ১.১ মিলিয়ন। যা সমগ্র গাজা উপত্যকার প্রায় অর্ধেক জনসংখ্যা।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ঘনবসতিপূর্ণ গাজা সিটিও অন্তর্ভুক্ত। ইসরায়েল ঠিক মধ্যরাতের আগে এই সতর্কতা দিয়েছে।
ইসরায়েলের মুখপাত্র জোনাথন কনরিকাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলের ‘মানবিক পদক্ষেপের অংশ হলো প্রাথমিকভাবে সরিয়ে নেওয়ার আদেশ। আমাদের লক্ষ্য জীবন বাঁচানো।
বেসামরিকরা আমাদের শত্রু নয়।’
পোস্টে তিনি আরও বলেন, সামরিক বাহিনী গাজা উপত্যকায় লক্ষ্যবস্তুতে হামলার কারণে বেসামরিক হতাহতের সংখ্যা কমিয়ে আনতে চায় এবং আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের আইনের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছিলেন, ইসরায়েল যে দাবি করেছে তাতে ওই অঞ্চলের অন্তত ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে। যা গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক।
জাতিসংঘ ইসরায়েলকে এ আল্টিমেটাম প্রত্যাহারের জন্য জোরালো দাবি জানিয়েছে। এদিকে, দখলদার ইসরায়েলের এমন আল্টিমেটামকে ‘ভুয়া প্রোপাগান্ডা’ বলে আখ্যা দিয়েছে হামাস। সেই সঙ্গে গাজাবাসীকে এই ‘ফাঁদে’ না নিয়ে নিজ নিজ অবস্থানে থাকতে বলেছে তারা।
ইসরায়েল গাজা সীমান্তে সৈন্য, ভারী কামান এবং ট্যাংক স্থাপন করেছে। ইসরায়েল স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Posted ১২:০৪ পিএম | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।