ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ধর্না কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে দিল্লি পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার তাঁকে ও তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করা হয়।

শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা ব্যানার্জি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলে। তবে মমতা ব্যানার্জি ও দলের অন্য নেতারা ধর্না অব্যাহত রাখলে তাঁদের আটক করা হয়।

তৃণমূল কংগ্রেসের দাবি, আটক নেতাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে উত্তেজনা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। এরপরও নির্ধারিত সময়ে বিক্ষোভ শুরুর ঘোষণা দেয় দলটি।

কর্মসূচিতে যোগ দিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ উড়োজাহাজে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের ফ্লাইট অবতরণ করে। এর পরপরই তাঁদের আটক করা হয়।

বিমানের ভেতর থেকে আটকের ভিডিও

বিমান থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল বিমানের ভেতরে প্রবেশ করছে। পরে অভিজিৎ দীপকে, সিজেপির অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকেই আটক করে নিয়ে যাওয়া হয়।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর মধ্যেই মমতা ব্যানার্জি ও সিজেপির নেতাকর্মীদের আটকের ঘটনা ঘটে।

Facebook Comments Box

Posted ১১:১৮ এএম | শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।