| বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 163 বার পঠিত

আরও ৩০জন ফিলিস্তিনি নারী ও শিশুকে কারাগার থেকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস মুক্তি দিয়েছে ১০জন ইসরায়েলি ও দুজন থাইল্যান্ডের নাগরিককে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত সোমবার ১১জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস এবং বিনিময়ে ৩৩ জন ফিলিস্তিনেক ইসরায়েলের কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েল। এ নিয়ে গত শুক্রবার থেকে চলা প্রথম দফার চার দিনের যুদ্ধবিরতি ও পরবর্তীতে আরও দুই দিনের বর্ধিত যুদ্ধবিরতিতে মোট ১৮০জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে ৫০ জনের বেশি ইসরায়েলিকে।
গত সোমবার চারদিনের যুদ্ধবিরতি শেষে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আরও দুই দিন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণা অনুযায়ী, আজ বুধবার গাজায় কোনো অভিযান চালাবে না ইসরায়েলি বাহিনী। আজ যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ শেষ হবে। তবে গাজাবাসী আশা করছে, ইসরায়েল–হামাসের যুদ্ধবিরিতির মেয়াদ আরেক দফা বাড়বে।
Posted ৪:১৫ এএম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।