| মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট | 262 বার পঠিত

ইসরাইলের জেলে বন্দি এক ফিলিস্তিনি নেতা ৮৬ দিন অনশনের পর মারা গেছেন।
মঙ্গলবার ইসরাইল প্রিজন সার্ভিস (আইপিএস) এই তথ্য জানায়। মারা যাওয়া খাদের আদনান ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
মঙ্গলবার ভোরে খাদের আদনানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অনশনের সময় তিনি সব ধরনের চিকিৎসা নিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। খবর বিবিসি।
খাদের আদনানের মৃত্যুর খবর পেয়ে গাজা থেকে অন্তত তিনটি রকেট ছোড়ার খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
খাদের আদনান অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা ছিলেন। তিনি দুই দশক ধরে ইসরাইলের জেলে বন্দি ছিলেন। এর আগে তিনি আরও পাঁচবার অনশন করেন।
আদনানের মৃত্যুর আগে তার স্ত্রী রান্দা মোসা বলেছিলেন, তিনি চিকিৎসাসহ সব ধরনের সহায়তা প্রত্যাখান করায় খুব জটিল অবস্থায় রয়েছেন। খাদের আদনানকে সন্ত্রাসবাদের অভিযোগে আটক করা হয়েছিল।
Posted ১২:৩৭ পিএম | মঙ্গলবার, ০২ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।