ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ যোগাযোগের মাধ্যমে নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে ইরান। কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের কাছে এসব বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে কয়েকটি শর্ত উপস্থাপন করেছে তেহরান।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের কথিত ‘আগ্রাসী কর্মকাণ্ড’ বন্ধ করা।

এ ছাড়া নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক যুদ্ধ বন্ধ এবং জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করার দাবিও জানিয়েছে ইরান।

বাঘাই বলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্ত পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

Posted ৬:৪০ এএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।