জেলা প্রতিনিধি | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ র্যালিতে বিপুলসংখ্যক নারী-পুরুষ, নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে গাড়িবহর ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে জড়ো হন। পরে ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মূল র্যালি ও সমাবেশে যোগ দেয়।
এদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজ একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তন, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার মানোন্নয়ন তাঁর প্রধান অঙ্গীকার। জনগণের দুর্ভোগ লাঘব ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
Posted ৩:৫৭ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।