ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হুতিদের সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর কড়া আহ্বান

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

হুতিদের সহায়তা বন্ধে ইরানকে জি৭-এর কড়া আহ্বান

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি৭।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানায় জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা।

জি৭ বলেছে, হুতিদের প্রতি ইরানের সামরিক সহায়তা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। একই সঙ্গে এ ধরনের সহায়তা আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।

বিবৃতিতে ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানানো হয়। পাশাপাশি সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথাও উল্লেখ করা হয়েছে।

জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা বন্ধ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

জি৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটটির নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

Posted ৭:৪৭ এএম | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।