শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা

  |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা

দেশের বাজারে কমল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা ও বোতলজাত সয়াবিন তেল ১০ টাকা কমিয়ে ১৭৯ নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আগামীকাল বুধবার (১২ জুলাই) থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার খোলা তেল ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত সয়াবিন তেল লিটারে ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা এবং ৫ লিটারের বোতলে ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও খোলা পাম তেল ৫ লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেল লিটারে ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনাক্রমে ভোজ্যতেলের এই মূল্য সমন্বয় করা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:০৯ পিএম | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(261 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।