ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

সৌদিতে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে এনসিএম জানায়, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এতে হড়কাবান বা আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি ধুলা ও বালুঝড়ের কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে।

মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ, বদর ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাসে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যদিকে মক্কার রাবিঘ, জেদ্দা, আল-খুরমাহ ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি এবং ধুলার সম্ভাবনায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশে সক্রিয় বাতাসের সঙ্গে বৃষ্টিবাহী বজ্রমেঘ তৈরি হতে পারে। পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণাংশ এবং রিয়াদ অঞ্চলের কয়েকটি এলাকাতেও অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করতে পারে।

এদিকে পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে মহাসড়ক ও উপকূলীয় এলাকায় দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ফলে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা বেশ চড়া থাকবে। পূর্বাভাস অনুযায়ী, মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। দাম্মামে তাপমাত্রা উঠতে পারে ৪৬ ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়ার এমন বৈপরীত্য—একদিকে তীব্র গরম, অন্যদিকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়—দেশটির বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, নিচু অঞ্চল এবং পানিপ্রবাহের পথের আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

Posted ১১:২৮ এএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।