শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত

শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস

সিনেমা দর্শকের জন্য আসন্ন ঈদুল ফিতরের বড় দুই চমক হচ্ছে শাকিব খানের ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’। দুটি সিনেমা অ্যাকশন থ্রিলার গল্পের ওপর ভিত্তি করে নির্মাণ হচ্ছে। ‘প্রিন্স’ নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। আর ‘রাক্ষস’ নির্মাণ করছেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়। এবারের অনেক সিনেমার ভিড়ে এ দুই সিনেমা কেবল বাড়তি নজরে আছে অ্যাকশন ও ভায়োলেন্স-নির্ভর সিনেমা হওয়াতেই।

শুটিংয়ের শুরু থেকেই এ দুই সিনেমা যেন হাত ধরাধরি করে পাশাপাশি চলাচল করছে। গেল বছরের একেবারে শেষ মাস তথা ডিসেম্বরে এফডিসিতে শুরু হয় রাক্ষসের শুটিং। এরপর নতুন বছরের ৬ জানুয়ারি ঢাকার এফডিসিতে শুরু হয় প্রিন্সের শুটিং। ঢাকায় ১০ দিনের শুটিংয়ের পর ২৮ জনের টিম নিয়ে ‘রাক্ষস’ টিম উড়াল দেয় শ্রীলঙ্কায়। সেখানে টানা ১৮ দিনের শুটিং শেষ করে।

নির্মাতা মেহেদি হাসান হৃদয় বলেন, ‘ঢাকার পর আমরা শ্রীলঙ্কার মনোরম সব লোকেশনে শুটিং করি। শ্রীলঙ্কার পর আবার ফিরি ঢাকায়। গুরুত্বপূর্ণ কিছু অংশ শেষ করি। এখন রাক্ষসের গুরুত্বপূর্ণ দুটি গানের শুটিং করতে হয়েছে ভারতে। রাক্ষসের পর শ্রীলঙ্কায় উড়াল দেয় প্রিন্স টিমও। মূলত ভারতে ভিসা জটিলতার কারণে শ্রীলঙ্কায় যেতে হয়েছে প্রিন্স টিমের। সেখানে গুরুত্বপূর্ণ অংশের শুটিং শেষে ভিসা জটিলতা কাটলে প্রিন্স টিম উড়াল দেয় ভারতে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতায় প্রিন্সের শুটিং চলছিল টানা। এর মধ্যে সিনেমাটির শুটিং নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ঈদে আসবে কিনা, তা নিয়ে প্রশ্ন জাগে। সে সময় পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, প্রিন্স ঈদেই আসবে। শেষ পর্যায়ে রাক্ষস ও প্রিন্স একই পর্যায়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে। দুই সিনেমার শুটিং টিম থেকে পাওয়া খবর থেকে জানা গেছে, রাক্ষসের দুটি গানের একটির শুটিং হয়েছে কাশ্মীরে। একটি সূত্রে জানা গেছে, প্রিন্সের রোমান্টিক একটি গানও কাশ্মীরে শুটিং হয়েছে। অন্যদিকে প্রিন্সের আইটেম গানের শুটিং হয়েছে মুম্বাইতে। কোরিওগ্রাফার আদিল শেখের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই গান। রাক্ষস সিনেমার আইটেম গানটিও একই সেটে একই কোরিওগ্রাফারের নির্মাণেই নির্মিত হচ্ছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও পরিচালকের নিশ্চিত মন্তব্য জানা যায়নি।

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল, ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়। তবে এতে নব্বই দশকের ঢাকার গল্প থাকবে। সিনেমাটিতে শাকিবের সঙ্গে এতে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখকে।

‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প, যেখানে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ। যেখানে সিয়ামের বিপরীতে রয়েছেন কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়। তবে পুরোপুরি কাস্টিং লিস্ট এখনও জানানো হয়নি। পরিচালক জানিয়েছেন সিয়াম ছাড়াও সিনেমাটিতে আরও যারা অভিনয় করছেন, তাদের নাম জানার পর সবই চমকে যাবেন।

Facebook Comments Box

Posted ১২:৫৬ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।