ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ বন্ধই থাকবে: গালিবাফ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ বন্ধই থাকবে: গালিবাফ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নিজেদের কঠোর অবস্থান ফের স্পষ্ট করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

রোববার (২০ সেপ্টেম্বর) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

গালিবাফ বলেন, গত জুনে স্বাক্ষরিত শান্তি চুক্তি বর্তমানে অকার্যকর। তবে ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা হবে না।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বার্তা ও শর্তগুলো স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, প্রবঞ্চনা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ যে বন্ধ হয়ে গেছে, তা প্রতিপক্ষ ভালোভাবেই জানে।

তিনি আরও বলেন, ইরানের শর্ত পূরণ এবং দেশটির জনগণের ন্যায্য অধিকারের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ারও কোনো সুযোগ নেই।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ১০:২৬ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।