ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মৃত্যুর ১৪ বছর পরও সর্বোচ্চ আয় মাইকেল জ্যাকসনের

  |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত

মৃত্যুর ১৪ বছর পরও সর্বোচ্চ আয় মাইকেল জ্যাকসনের

পপ সম্রাট মাইকেল জ্যাকস নেই মৃত্যুর ১৪ বছর। তবে আজও বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে তার অবস্থান।  তাই তো তার ব্যতিক্রমী গায়কী ও নাচের ধরণ আজও আলোচনায় ও সমাদৃত। তার গান এখনও আয়ের শীর্ষে অবস্থান করে।

সম্প্রতি ২০২৩ সালে মৃত তারকারা কে কী পরিমাণ অর্থ আয় করেছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস।

এ বছর ১১৫ মিলিয়ন ডলার আয় করে শীর্ষে রয়েছেন মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে শো, বায়োপিক নির্মাণের চুক্তি থেকে এ অর্থ এসেছে।

এর মধ্যে মাইকেল জ্যাকসনকে নিয়ে ‘এমজে: দ্য মিউজিক্যাল’ শো থেকে ৮৫ মিলিয়ন ডলার এসেছে বলে জানিয়েছে ফোর্বস। তাঁর বায়োপিক নির্মাণ করছেন হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো, বায়োপিকের চুক্তি থেকেও মোটা অঙ্কের অর্থ এসেছে।

প্রতিবছরই এই তালিকা প্রকাশ করে ফোর্বস। চার বছর পর তালিকার শীর্ষে ফিরলেন জ্যাকসন। ২০১৯ সালে তালিকায় শীর্ষে ছিলেন তিনি। এবারের তালিকায় মাইকেল জ্যাকসনের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন এলভিস প্রিসলি ও রে মানজারেক।

মাইকেল জ্যাকসন মারা যান ২০০৯ সালের ২৫ জুন। তিনি ছিলেন একাধারে সংগীতশিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা।

Facebook Comments Box

Posted ৩:৫৯ এএম | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।