ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে অ্যামাজনের কার্গো বিমান, নিহত ৫

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে অ্যামাজনের কার্গো বিমান, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজনের একটি কার্গো বিমান। রানওয়ের বাইরে গিয়ে একাধিক গাড়িতে ধাক্কা দেওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে অ্যামাজনের প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনায় পড়ে। বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে যাচ্ছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে পাশের এলাকায় চলে গিয়ে কয়েকটি গাড়িতে আঘাত করে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। অপর দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে ৬০টির বেশি ফায়ার-রেসকিউ ইউনিট কাজ করে। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বিমানটির দুই পাইলটও কিছু সময় ককপিটে আটকে ছিলেন।

ঘটনার পর মিয়ামি বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তৈরি হয়। বেশ কিছু ফ্লাইটে বিলম্ব ও বাতিলের পরিস্থিতি তৈরি হলেও পরে কয়েকটি রানওয়ে আবার চালু করা হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। বিমানটি অ্যামাজনের হলেও পরিচালনার দায়িত্বে ছিল কার্গো এয়ারলাইন ২১ এয়ার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে অ্যামাজনও।

এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে বিমানটি রানওয়ে ছাড়িয়ে গেল, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১:০৮ এএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।