ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলা ও সংঘাতের জেরে বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এরই মধ্যে প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।
ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য ১.০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩.৪৫ ডলারে লেনদেন হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা বাড়তে থাকায় দীর্ঘমেয়াদে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই বেঞ্চমার্কের দামই টানা এক সপ্তাহ ১০০ ডলারের ওপরে থাকার পথে রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুই বেঞ্চমার্কের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে।
মধ্যপ্রাচ্যের নৌপথে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলায় আন্তর্জাতিক বাজারে তেলের স্বাভাবিক সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। সরবরাহে সম্ভাব্য দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কাই তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।
সূত্র: আল-জাজিরা
Posted ৭:৪০ এএম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।