ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বোর্ড বলেছে, যে দল দেওয়া হয়েছে তা নিয়েই খেলতে হবে: লিটন দাস

খেলা ডেস্ক   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

বোর্ড বলেছে, যে দল দেওয়া হয়েছে তা নিয়েই খেলতে হবে: লিটন দাস

আগামীকাল বুধবার চট্টগ্রামে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে যথারীতি সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। দল নির্বাচন নিয়ে বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অধিনায়ক।

চলতি সিরিজের দল থেকে শামীম হোসেনের বাদ পড়াকে ঘিরে একটি প্রশ্ন নিয়ে লিটন ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। নির্বাচকেরা আমাকে কোনো নোটিশ ছাড়াই শামীমকে দল থেকে বাদ দিয়েছে। আমি এতো দিন জানতাম, একটা দল যখন অধিনায়ক সামলায়, অন্তত কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড় বাদ পড়বে, তার জানা উচিত।’

শামীমের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। সর্বশেষ তিন ম্যাচে ০, ১, ১ করার পর এই সিরিজে তাঁকে রাখা হয়নি।

অধিনায়ক হিসেবে পরে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, এটি জানতে চাইতেই আরও স্পষ্ট হয়ে ওঠে লিটনের ক্ষোভ। দল নির্বাচনে মতামত না রাখাটা অধিনায়কের জন্য ‘অপমানজনক’ কিনা—এমন প্রশ্নে লিটন জানিয়েছেন, ‘বোর্ড থেকে নাকি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, তাঁকে যে দল দেওয়া হয়েছে, তা নিয়েই খেলতে হবে।’

বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, ‘আমাকে পুরোপরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যে যখন অধিনায়ক হয়, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।’

Facebook Comments Box

Posted ১২:১০ পিএম | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।