বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিয়ে-সন্তান নিয়ে প্রশ্ন, কড়া জবাব দিলেন প্রভা

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

বিয়ে-সন্তান নিয়ে প্রশ্ন, কড়া জবাব দিলেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ে অনিয়মিত। বিদেশে থাকলেও দেশে ফিরে দুই একটি কাজ করে ফের সেখানে চলে যান। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন তিনি। তবে সেগুলোকে পাত্তা না দিয়ে নিজের মত চলতে পছন্দ করেন এই অভিনেত্রী। এসবের মাঝে বিয়ে-সন্তান প্রসঙ্গে ভক্তের প্রশ্ন নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন প্রভা।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের অশালীন ও ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে নিজের আধ্যাত্মিক দর্শনের কথা শেয়ার করেছেন।

প্রভা বলেন, ‘আমার জেনুইন ফ্যান, যারা আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। বিষয়টি খুব সুন্দর হতে পারত। কিন্তু হুট করেই কোনো শিষ্টাচার ছাড়াই যদি প্রশ্ন করেন- আপা বিয়ে করছেন না কেন? তখন বিষয়টি খুবই ইনডিসেন্ট হয়ে যায়।’

বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার ইচ্ছা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, এসব বিষয় মানুষের নিয়ন্ত্রণে নয়। তিনি বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে- এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’

সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় কৌতূহল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, একজন নারী যতই আধুনিক হোক না কেন, তার নিজের মতো করে সংসার ও জীবনের স্বপ্ন থাকে। তাই এমন সংবেদনশীল বিষয়ে প্রশ্ন করার আগে সবারই আরও সচেতন হওয়া উচিত।

তার কথায়, ‘আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়। যে মেয়েটি সবচেয়ে মডার্ন কিংবা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সে-ও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়। এমনকি যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এ ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? বাচ্চা তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এত সন্দেহ কেন?’

সম্প্রতি মুক্তি পেয়েছে সাদিয়া জাহান প্রভা অভিনীত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’। এতে প্রভা ছাড়াও অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম, ইমতিয়াজ বর্ষণসহ অনেকে।

Facebook Comments Box

Posted ৩:২৬ এএম | বুধবার, ০৬ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।