ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য সাধারণ ভিজিট ও সামাজিক ভ্রমণে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা বাতিল করেছে মালয়েশিয়া। নতুন নিয়মে বাংলাদেশি পর্যটকদের আগের মতো এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য আগের মতো ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না।
তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ বহাল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।
বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণে এমইভি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তাদের এখন সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে। এ-সংক্রান্ত দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
কর্মীদের জন্য প্রযোজ্য নয়
তবে নতুন এই সিদ্ধান্তের প্রভাব মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওপর পড়বে না। কারণ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরিবর্তন শুধু ভিজিট ও সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য।
কর্মীদের ওয়ার্ক পারমিট এবং কর্মসংস্থান-সংক্রান্ত ভিসা নতুন নিয়মের আওতাভুক্ত নয়।
নতুন নীতির ফলে মালয়েশিয়ায় ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের ভিসা আবেদনে পরিবর্তিত নিয়ম অনুসরণ করতে হবে। ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা নিয়ে দেশটিতে যেতে হবে।
Posted ১০:২৯ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।