বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফেস্টিভ্যাল ঘুরে এবার স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

ফেস্টিভ্যাল ঘুরে এবার স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’

বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে নিমির্ত হয়েছে সিনেমা। এটি নির্মাণ করেছেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা।

স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রের নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, ইংরেজিতে ‘সুলতানাস ড্রিম’। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের ‘সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সিনেমাটির প্রিমিয়ার হয়।

এছাড়া ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে প্রশংসিত এই সিনেমা।

আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্কসহ সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:৩৭ পিএম | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।