ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র পাতায়ায় মদ্যপ অবস্থায় হাতাহাতিতে জড়ানোর পর দুই মার্কিন নাবিককে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে ঘটনায় থাই আইন লঙ্ঘনের প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে থাই কর্তৃপক্ষ।
পাতায়া সিটি পুলিশের প্রধান কর্নেল আনেক শ্রাথংইউ জানান, বৃহস্পতিবার ভোরে জনপ্রিয় নাইটলাইফ এলাকা ‘ওয়াকিং স্ট্রিট’-এর কাছে দুই নাবিকের মধ্যে হাতাহাতি হয়। তাদের চিৎকার ও বিশৃঙ্খলার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্নেল আনেক বলেন, দুই নাবিক নিজেদের মধ্যেই হাতাহাতি করছিলেন। পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই তাদের মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সম্প্রতি পাতায়া বন্দরে ভিড়েছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। রণতরীটি ২৮০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করেছে। দীর্ঘদিন সাগরে থাকার কারণে জাহাজের পরিবেশ, খাবারের সংকট ও নৌসদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে এরই মধ্যে নানা আলোচনা চলছে।
রণতরীটির পাতায়া সফরকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীরা বাণিজ্য বাড়ার প্রত্যাশা করলেও ব্যবসায়ীদের দাবি, এখন পর্যন্ত এর প্রভাব প্রত্যাশার তুলনায় কম।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
Posted ৯:৫৯ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।