ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি মামদানির

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি মামদানির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সিটিতে বৈঠকের পর তিনি এ দাবি জানান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখানো উচিত। আইনি জবাবদিহির ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।

গ্র্যাসি ম্যানশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় উঠেছিল বলে জানান মামদানি। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত।

গত কয়েক মাস ধরেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন মামদানি। তবে সম্প্রতি তিনি স্বীকার করেছেন, এ পদক্ষেপ কার্যকর করার একক ক্ষমতা তার নেই। পাশাপাশি নেতানিয়াহুর সফরবিরোধী কোনো বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

এদিকে ট্রাম্প ও মামদানির বৈঠকে রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে অভিবাসন আইন প্রয়োগ এবং এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, নিউইয়র্কের বাসিন্দাদের সুবিধার্থে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় জানান মামদানি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

Posted ৭:২২ এএম | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।