বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দেশের বাইরে ৪১ হলে ‘রকস্টার’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

দেশের বাইরে ৪১ হলে ‘রকস্টার’

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করছে। শাকিব খান অভিনীত সিনেমাটি আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি থিয়েটারে প্রদর্শিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘রকস্টার’।

পরিবেশনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। এ ছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও দেখা যাবে ছবিটি।

সংশ্লিষ্টরা বলছেন, হলিউড ডমেস্টিক মার্কেটের প্রতিযোগিতাপূর্ণ সময়েও ৩৭টি থিয়েটার নিশ্চিত করতে পারা ‘রকস্টার’-এর জন্য ইতিবাচক দিক। প্রথম সপ্তাহে দর্শক সাড়া ভালো হলে পরবর্তী সময়ে থিয়েটারের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশা করছেন তারা।

প্রসঙ্গত, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’। এতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

সিনেমায় একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী জনপ্রিয়তা, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং পতনের গল্প তুলে ধরা হয়েছে।

আজমান রুশো বলেন, ‘ঈদে সিনেমার রকস্টার দর্শক বেশ গ্রহণ করেছে। আশা করছি, দেশের মতো দেশের বাইরেও দর্শকরা সিনেমাটি দেখবেন।’

Facebook Comments Box

Posted ৩:৩১ এএম | মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।