ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

২৪৩ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনের উদ্দেশে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হওয়ার পর ১১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান।
জাহাজটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তনের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।
জাহাজটির সন্ধানে উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একই সঙ্গে জাভা সাগরের ওই এলাকায় চলাচলকারী অন্য জাহাজগুলোকে নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি যাত্রীদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা
Posted ১২:৫১ পিএম | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।