রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চলে গেলেন অভিনেত্রী বেবি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   170 বার পঠিত

চলে গেলেন অভিনেত্রী বেবি

মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বেবি গিরিজা আজ (১৩ মে) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জনপ্রিয় এ তারকার আকস্মিক মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী বেবি। অভিনেত্রীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার ভক্তরা। পাঁচের দশকে শিশু অভিনয়শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন এ অভিনেত্রী। একাধিক সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সবার মনও জিতে নিয়েছিলেন রাতারাতি। অভিনেত্রীর অভিনয়ও ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

একাধিক সিনেমায় কাজ করে খুব অল্প সময়ের মধ্যে নিজের পরিচয় তৈরি করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রী ছাড়াও আইওবি-তে অফিসার হিসেবেও কাজ করেছিলেন বেবি। চলচ্চিত্র জীবনের পাশাপাশি বাস্তবেও তিনি একজন অসাধারণ মনের মানুষ ছিলেন।

বেবি গিরিজা শান্ত স্বভাবের জন্য তিনি সবার মন জয় করে নিয়েছিলেন। তার মৃত্যুর খবরে সবার মন ভারাক্রান্ত। তার সব ভক্ত-অনুরাগীরা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:১১ এএম | সোমবার, ১৩ মে ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।