বিনোদন ডেস্ক | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 54 বার পঠিত

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বর্তমানে ব্যস্ত ওপার বাংলার একটি সিনেমার কাজে। সম্প্রতি তিনি শেষ করেছেন টালিউড নির্মাতা ব্রাত্য বসুর নতুন ছবির শুটিং। আজ বিকেলে চঞ্চলের ফেসবুকে চোখে পড়লো ছেলে শুদ্ধকে নিয়ে একটি পোস্ট। ছেলের একটি ছবির সঙ্গে তিনি লেখেন কিছু অনুভূতির কথা, যেখানে ফুটে ওঠে এক পিতা হিসেবে তার মমতা ও আবেগ।
চঞ্চল চৌধুরী লিখেছেন, “যতদূর মনে পড়ে, গত শীতেও এই ব্লেজারটির মালিকানা আমার হাতেই ছিলো! ভাবছেন নিজের টাকায় বানিয়েছিলাম? না, খালাতো ভাই প্রবীর নিজের শরীর থেকে খুলে আমাকে পরিয়ে দিয়েছিল, বলেছিল, ‘দাদা, তোকে খুব সুন্দর মানিয়েছে, এটা তুই নিয়ে যা।’ তখন খুশি হয়েই নিয়েছিলাম জিনিসটা।”
চঞ্চল লিখেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই প্রিয় পোশাকগুলো ছেলের শরীরে খাপে খাপ বসে যাচ্ছে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম! এক সময় বাবা-মায়ের সমস্ত কিছুই সন্তানের দখলে চলে যায়। এ আনন্দ বাবা-মায়ের জন্য অকল্পনীয় শান্তি।’
তার ভাষায়, ‘হে সন্তানেরা, শুধু সম্পত্তি বা পোশাক নয়, বাবা-মায়ের ভালো অর্জনগুলোও নিজের জীবনে বয়ে নিয়ে সফল হও। বড় হও, সফল হও।’
শেষে ছেলেকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘আর আমার ছেলে শুদ্ধ’র কাছে অনুরোধ, অতি বিলাসিতা আমার কখনই পছন্দ নয়, তাই আমার সমস্ত পোশাক, বাপ বেটা দুজনই ভাগাভাগি করেই পরি চল! আমার প্রতিটি পোশাকে আমার শরীরের যে পরিশ্রম আর সাধনার ঘাম গন্ধ লেগে আছে, সেটাকে কখনো অবজ্ঞা করিস না বাপ, অনেক বড় মানুষ হ।’
Posted ৫:৩৪ এএম | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।