ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, ইরানের ৭ শর্ত

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, ইরানের ৭ শর্ত

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যৌথ নৌপথ চালুর বিষয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে। তবে এই সমঝোতা সই হলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানি একটি সূত্র।

ইরানি আলোচনা দলের ঘনিষ্ঠ একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছে, তেহরান ও মাসকটের মধ্যে হওয়া সমঝোতাটি মূলত হরমুজ প্রণালিতে নতুন নৌপথ ও ট্রানজিট ব্যবস্থা নির্ধারণের সঙ্গে সম্পর্কিত। এটি প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নয়।

সূত্রটি জানায়, কয়েক দফা কারিগরি ও কূটনৈতিক আলোচনার পর আগস্টের শেষ দিকে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাটি চূড়ান্ত হয়। আসন্ন বৈঠকে পারস্য উপসাগরের উপকূলবর্তী দেশগুলো ও ইরাককে নির্ধারিত নৌপথ, ট্রানজিট ব্যবস্থা এবং অন্যান্য কারিগরি বিষয় সম্পর্কে অবহিত করা হবে।

সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালির মধ্য দিয়ে ইরান ও ওমানের যৌথ ব্যবস্থাপনায় নতুন প্রবেশ ও বহির্গমন পথ নির্ধারণ করা হয়েছে। পারস্য উপসাগরে প্রবেশের পথটি পুরোপুরি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে থাকবে। বহির্গমন পথের একটি অংশও ইরানের জলসীমার আওতায় থাকবে।

এসব পথে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত প্রোটোকল ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হবে। ইরানি সূত্রের দাবি, এর মাধ্যমে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব আরও স্পষ্ট হবে।

সূত্রটি আরও জানায়, দক্ষিণ দিকের যে নৌপথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিয়ে আসছিল, নতুন ব্যবস্থায় সেটি বন্ধ রাখা হবে। সাম্প্রতিক উত্তেজনার অন্যতম কারণ হিসেবেও বিষয়টি বিবেচিত হয়েছে।

তবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। তাসনিমের ওই সূত্র জানিয়েছে, প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দিয়েছে।

ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদিত এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে দাবি করেছে সূত্রটি।

সূত্রের ভাষ্য, ইরান-ওমানের সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে কীভাবে জাহাজ চলাচল করবে, তার একটি নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। তবে প্রণালি কবে খুলবে, তা নির্ভর করছে ইরানের শর্ত পূরণে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেয় তার ওপর।

Facebook Comments Box

Posted ৬:২৪ এএম | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।