ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

অভিনয়, সংগীত কিংবা ফ্যাশন—সব ক্ষেত্রেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন সেলেনা গোমেজ। ছোট বয়সে টেলিভিশনে যাত্রা শুরু করা এই তারকা সময়ের সঙ্গে নিজের স্টাইলেও এনেছেন নানা পরিবর্তন। তবে আভিজাত্য আর স্বকীয়তায় বরাবরই অনন্য তিনি।
২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় পা রেখেই সেই কথাই যেন আবারও মনে করিয়ে দিলেন সেলেনা। সোনালি ধাতব পুঁতি খচিত মারমেইড গাউনে তাঁকে দেখা যায় একেবারে রাজকীয় অবতারে।
ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভুইতোঁর বিশেষভাবে তৈরি গাউনটি সেলেনার সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। পোশাকের সঙ্গে মিলিয়ে হীরা ও সোনার অলঙ্কারে সাজানো হয়েছিল তাঁকে। পুরো লুকের স্টাইলিং করেছেন এরিন ওয়ালশ।
লাল গালিচায় সেলেনার উপস্থিতি মুহূর্তেই পরিণত হয় আলোচনার কেন্দ্রে। তাঁর পোশাক, সাজ ও স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা আলোচনা।
তবে এবারের এমি অ্যাওয়ার্ডস সেলেনার জন্য শুধু সাজগোজ আর ফ্যাশনের প্রদর্শনী ছিল না। এই আয়োজনের সঙ্গে জড়িয়ে ছিল তাঁর অভিনয়জীবনের একটি আবেগঘন অধ্যায়ও।
জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সঙ্গে দীর্ঘদিনের পথচলায় অভিনেত্রীর পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিতি পেয়েছেন সেলেনা। ২০২২ সালে নির্বাহী প্রযোজক হিসেবে প্রথম এমি মনোনয়ন পাওয়ার পর থেকেই পুরস্কারটির লাল গালিচায় তাঁর উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করে আসছে।
প্রতিবারই তাঁর ফ্যাশন নিয়ে আলোচনা হয়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবারের ঝলমলে উপস্থিতির আড়ালে ছিল খানিকটা বিষণ্নতার সুর।
‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর শেষ মৌসুমের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তাই এই সিরিজকে ঘিরে এমির লাল গালিচায় সেলেনার পরিচিত উপস্থিতিও হয়তো শেষবারের মতো দেখা গেল।
ঝলমলে গাউনে সেলেনা যেমন কেড়েছেন সবার নজর, তেমনি তাঁর এই উপস্থিতি হয়ে থাকল একটি প্রিয় অধ্যায়ের সম্ভাব্য বিদায়বেলাও।
Posted ৬:১১ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।