ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এক সিনেমার সিকুয়েলের জন্য দুই দশক অপেক্ষা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত

এক সিনেমার সিকুয়েলের জন্য দুই দশক অপেক্ষা

২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমা। ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত কমেডি ধাচের সিনেমাটি বক্স অফিসে বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। এমন সাফল্যের পরও এত বছর সিকুয়েল না আসায় অনেকে হতাশ প্রকাশ করে। অবশেষে সেই হতাশা কাটানোর খবর এসেছে। ২০ বছর পর পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় কিস্তি। সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে পহেলা মে।

একইদিন বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মিত হয়েছিল লরেন ওয়েইসবর্গার-এর একই নামের উপন্যাস অবলম্বনে। আগের সিনেমার ধারাবাহিকতায় এটিও পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কেল।

সিনেমার প্রধান আকর্ষণ হলিউডের তিনজন জনপ্রিয় তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্ট। আরও অভিনয় করেছেন স্ট্যানলি টুসি, জাস্টিন থেরাক্স, কেনেথ ব্রানা, ট্রেসি থমাস প্রমুখ।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ একদিকে যেমন নারীর পেশাগত সংগ্রামের গল্প তুলে ধরেছে, অন্যদিকে করপোরেট জগতের অনেক মুখোশ উন্মোচন করেছে। সিনেমার কাহিনি শুরু হয় উচ্চাকাঙ্খী সাংবাদিক অ্যান্ডি স্যাক্সকে কেন্দ্র করে। একটি ফ্যাশন ম্যাগাজিনে চাকরি করেন, যেটির সম্পাদক মিরান্ডা প্রিস্টলি। প্রথম সিনেমায় অভিনয়ের সময় তিন অস্কারবিজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপের বয়স ছিল ৫৬ বছর। এ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি। এবার পত্রিকার সম্পাদক হিসাবে তিনি আরও পরিণত।

সবমিলিয়ে সিনেমাটি নিয়ে কৌতুহলের অন্ত নেই দর্শকদের। সিনেমা বিশ্লেষকদের ধারণা, আগের সিনেমার মত এটিও দর্শকদের মন জয় করবে।

Facebook Comments Box

Posted ১০:৩৯ এএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।