ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইসরায়েলি হামলা সিরিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি: তুরস্ক

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

ইসরায়েলি হামলা সিরিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলা দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করেছেন।

বৃহস্পতিবার আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাকান ফিদান।

তিনি বলেন, ‘সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা দেশটির স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি।’

গাজায় যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ প্রসঙ্গে ফিদান বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা আবারও প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক নন।

তিনি আরও অভিযোগ করেন, ‘আমরা দেখছি, নেতানিয়াহু সরকার পশ্চিম তীর ও জেরুজালেমে দমন-পীড়ন ও সহিংস কর্মকাণ্ড আরও জোরদার করেছে।’

ফিদানের মতে, এ ধরনের পদক্ষেপ শুধু ফিলিস্তিনের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Facebook Comments Box

Posted ১২:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।