ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কড়া সমালোচনায় আনোয়ার ইব্রাহিম

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কড়া সমালোচনায় আনোয়ার ইব্রাহিম

চলমান ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান ইরান সংঘাতের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক আগ্রাসন রয়েছে। তবে আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ বিষয়টি স্বীকার করতে অনীহা দেখাচ্ছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ইরানের হামলার নিন্দা করার পাশাপাশি এই সংঘাতের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এড়িয়ে যাওয়া এক ধরনের কপটতা। ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি উভয় পক্ষের সহিংসতার স্থায়ী অবসান জরুরি।

সাম্প্রতিক মার্কিন বোমা হামলার জবাবে ইরান জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে ইরানের অভিযান অব্যাহত রয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার অবিলম্বে অবসান ঘটাতে হবে। তবে এর পাশাপাশি প্রথম শক্তি প্রয়োগের পেছনে কী কারণ ছিল, সেটিও খতিয়ে দেখা জরুরি। বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতাকে তিনি দ্বিমুখী নীতি হিসেবে উল্লেখ করেন।

ফিলিস্তিন ও গাজা সংকট নিয়েও কথা বলেন আনোয়ার। তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে শুধু হামাসের সাম্প্রতিক কর্মকাণ্ড দিয়ে মূল্যায়ন করা সম্পূর্ণ ভুল।

তার মতে, হামাসের জন্মের বহু আগে থেকেই প্রায় ৭০ বছর ধরে এ অঞ্চলে সংঘাত ও নিপীড়ন চলে আসছে। তাই সামগ্রিক ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে ফিলিস্তিন সংকটের সঠিক মূল্যায়ন সম্ভব নয়।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ৮:৩৫ পিএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।