ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

দক্ষিণ ইউক্রেনে যুদ্ধক্ষেত্রের কাছে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, বুধবার নিকোপোল শহরের আশপাশে ওই হামলা চালানো হয়।
নিকোপোল শহরটি দনিপ্রো নদীর অপর পারে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপরীতে অবস্থিত। যুদ্ধের শুরু থেকেই বিদ্যুৎকেন্দ্রটি রুশ সেনাদের দখলে রয়েছে।
এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ওডেসা অঞ্চলের ভেলিকায়া বালকায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত সামরিক সরঞ্জামের একটি রসদকেন্দ্রে হামলা চালিয়েছে তাদের বাহিনী। একই অঞ্চলের চেরনোমোরস্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজ ও একটি ফেরিতেও হামলা চালানো হয়েছে।
প্রকাশিত তথ্যে আরও বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইউরোপ থেকে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত রেল অবকাঠামোতেও রাতে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া, রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে দুই শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস ও প্রতিহত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
সূত্র: তাস, রয়টার্স ও আল-জাজিরা
Posted ১২:৫০ পিএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।