ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আড়াই লাখ পাউন্ডে বিক্রি মাইকেল জ্যাকসনের সাদা-কালো জ্যাকেট

  |   শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

আড়াই লাখ পাউন্ডে বিক্রি মাইকেল জ্যাকসনের সাদা-কালো জ্যাকেট

প্রয়াত মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের বিখ্যাত একটি লেদার জ্যাকেট নিলামে প্রায় আড়াই লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। ১৯৮০ এর দশকে আইকনিক এই জ্যাকেটটি পরেছিলেন জনপ্রিয় এই পপ তারকা। খবর বিবিসির।

সাদা-কালো রঙের জ্যাকেটটি মাইকেল জ্যাকসন মূলত পেপসির একটি বিজ্ঞাপনে গায়ে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল যে, নিলামে জ্যাকেটটি দুই লাখ থেকে ৪ লাখ পাউন্ডের মধ্যে বিক্রি হবে।

গতকাল (শুক্রবার) লন্ডনে নিলামটি অনুষ্ঠিত হয়। সেখানে জ্যাকসনের জ্যাকেট ছাড়াও জর্জ মাইকেল, এমি ওয়াইনহাউজ ইত্যাদি নানা বিখ্যাত ব্যক্তির স্মৃতি বিজরিত প্রায় ২০০ টি পণ্য বিক্রি করা হয়। এতে আরও ছিল ডেভিড বোউই, ওয়েসিস এবং দ্য বিটলসের বিভিন্ন সামগ্রী।

মাইকেল জ্যাকসন জ্যাকেটটি পরেছিলেন মূলত ১৯৮৪ সালে; বিশ্ববিখ্যাত সফট ড্রিংক কোম্পানি পেপসির হয়ে সিরিজ বিজ্ঞাপন করার প্রথমদিকে।

মাইকেল জ্যাকসনের পেপসির জন্য করা ঐ বিজ্ঞাপনগুলি তখন অবশ্য বেশ সাড়া ফেলেছিল। বিশেষ করে একটি বিজ্ঞাপনে শট নেওয়ার সময় জ্যাকসনের চুলে আগুন লেগে গিয়েছিল। এতে করে এই মহাতারকার দেহ গুরুতরভাবে পুড়ে যায়। তবে সেই সময় তার পরনে ছিল ভিন্ন রকমের জ্যাকেট।

অন্যদিকে মাইকেল জ্যাকসন আরেকটি জ্যাকেট পরেছিলেন মার্কিন গায়িকা আরেথা ফ্র্যাঙ্কলিনের সাথে ‘আই নিউ ইউ ওয়েটিং (ফর মি)’ এ ডুয়েটিং করার সময়। এটিও নিলামে ৯৩,৭৫০ পাউন্ডে বিক্রি করা হয়। ধারণা করা হচ্ছিল যে, এই জ্যাকেটটি হয়তো ৩০ হাজার থেকে ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে।

অন্যদিকে ব্রিটিশ সঙ্গীতশিল্পী অ্যামি ওয়াইনহাউস ২০০৭ সালে নিজের শেষ অ্যালবাম ‘ব্যাক টু ব্যাক’ এর ‘ইউ নো আই এম নো গুড’ গানটির মিউজিক ভিডিওতে একটি হেয়ারপিস পরেছিলেন। সেটি আনুমানিক দামের একটু কমে, ১৮,৭৫০ পাউন্ডে বিক্রি হয়েছে।

মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজরিত বহু পণ্য এর আগেও বেশ চড়া দামে বিক্রি হয়েছে। তারমধ্যে একটি হচ্ছে তার আইকনিক ব্ল্যাক ফেডোরা হ্যাট; যেটি পরে তিনি ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিখ্যাত মুনওয়াক ড্যান্স দিয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হ্যাটটি ৭৭,৬৪০ পাউন্ডে নিলামে বিক্রি করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ৯:০৯ এএম | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।