মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বলিউডের ‘ফারাজ” সিনেমা মুক্তি বন্ধের দাবি অবিন্তার মায়ের

  |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

বলিউডের ‘ফারাজ” সিনেমা মুক্তি বন্ধের দাবি অবিন্তার মায়ের

অনেক জল্পনা কল্পনার পর মুক্তি পেতে যাচ্ছে হোলি আর্টিজানের আলোচিত ঘটনা অবলম্বনে নির্মিত বলিউডের সিনেমা ’ফারাজ’। আগামী ৩ ফেব্রুয়ারি ভারতে এই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

তবে সিনেমাটি মুক্তির আগেই ভারত-বাংলাদেশে তুমুল আলোচনায় এসেছেন সিনেমার পরিচালক হংসল মেহতা। ট্রেলারটি মুক্তির আগে এক বিবৃতিতে তিনি জানান, তরুণরা কিভাবে সহিংসতায় জড়িয়ে পড়ে, তা আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। সেইসাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে সাহস ও মানবতার প্রয়োজন, সে বিষয়টি এ সিনেমায় তুলে ধরা হয়েছে।

তবে সিনেমাটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে হোলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনায় নিহত হওয়া অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। তিনি বলেছেন, ফারাজ সিনেমাটি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করবে। সিনেমাটির নির্মাতা তাদের সাথে যোগাযোগ করেননি। এ ঘটনায় তারা সহমর্মিতাও প্রকাশ করেনি। আইনি নোটিশ পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।

গতকাল সকালে রাজধানীতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে অবিন্তা কবিরের পরিবারের সদস্যরা।সেখানে কাঁদতে কাঁদতে ’ফারাজ’ সিনেমা মুক্তি বন্ধের দাবি জানান অবিন্তার মা রুবা আহমেদ। তিনি দাবি করেন, সিনেমাটি বাস্তব ঘটনায় নির্মিত, তাই মুক্তির আগে ওই ঘটনায় নিহতদের সদস্যদের পরিবারের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে রুবা আহমেদ বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন ‘ফারাজ” সিনেমা নিয়ে।

তিনি বলেন, আমি ছয় মাস সিনেমাটাকে আটকে রেখেছি, না হলে ছয় মাস আগেই মুক্তি পেয়ে যেত। আমি প্রথম ২০১৯ সালে এই সিনেমা সম্পর্কে জানতে পারি। এর প্রথম পোস্টার ২০২১ সালের ৫ আগস্ট প্রথম আমার হাতে এসেছে। এই সিনেমা বন্ধের জন্য আমি নির্মাতদের কাছে উকিল নোটিশ পর্যন্ত পাঠিয়েছি।

রুবা আহমেদ আরও বলেন, ‘প্রতিটি চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে যথাযথ গবেষণা করা হয়েছে কি না সে ব্যাপারে আমাদের সন্দেহ আছে। এ সিনেমা মুক্তির পর নিহতরা হয়তো নেতিবাচকভাবে সবার সামনে উপস্থাপিত হবেন। সর্বোপরি ফারাজ বাংলাদেশের মানসম্মান ক্ষুন্ন করবে’। সিনেমাটির মুক্তির প্রক্রিয়া যেন স্থগিত করা হয়, সেজন্য রুমা আহমেদ জোর দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box

Posted ৩:৪২ এএম | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।