ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শুটিংয়ের সময় নথ গিলে ফেললেন শেহনাজ গিল, মুহূর্তেই ছুটে এলেন সহকর্মীরা

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

শুটিংয়ের সময় নথ গিলে ফেললেন শেহনাজ গিল, মুহূর্তেই ছুটে এলেন সহকর্মীরা

শুটিং করতে গিয়ে হঠাৎ বিপত্তিতে পড়লেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শট দেওয়ার সময় আচমকাই নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায় তাঁর। কিছু বুঝে ওঠার আগেই সেটি গিলে ফেলেন অভিনেত্রী। এতে মুহূর্তেই শুটিং সেটে তৈরি হয় উদ্বেগের পরিস্থিতি।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শেহনাজ নিজেই। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি দৃশ্যের শট দিতে যাওয়ার সময় হঠাৎ তাঁর নাকের নথ খুলে মুখে ঢুকে যায়। এরপর তাঁকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।

বিষয়টি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তাঁর সহ-অভিনেতা সৌরভ সচদেবা। সেটের অন্য সদস্যরাও সাহায্যের জন্য এগিয়ে আসেন। ভিডিওতে সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। নথটি গিলে ফেলার পর কিছুটা অস্বস্তিও অনুভব করেন তিনি। তবে পরিস্থিতি সামলে শুটিং বন্ধ রাখেননি অভিনেত্রী। অস্বস্তি নিয়েই কাজ চালিয়ে যান তিনি।

ভিডিওটি প্রকাশের পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই কাজের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করলেও কেউ কেউ এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ ধরনের ঘটনায় কাজের চেয়ে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ সিনেমায়। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ১১:৩৪ এএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।