ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘জেলার ২’-এর গানে রজনীকান্তের সঙ্গে নেচে ভাইরাল শামনা কাসিম, কে এই অভিনেত্রী?

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

‘জেলার ২’-এর গানে রজনীকান্তের সঙ্গে নেচে ভাইরাল শামনা কাসিম, কে এই অভিনেত্রী?

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। মুক্তির আগেই সিনেমাটির প্রথম গান ‘আলা বোলেলো’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আর এই গানেই রজনীকান্তের সঙ্গে নেচে আলোচনায় এসেছেন অভিনেত্রী শামনা কাসিম।

দক্ষিণ ভারতের জনপ্রিয় উৎসব ওনমের আবহে তৈরি গানটির সংগীত ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গান প্রকাশের পর থেকেই এর সুর ও নাচ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রজনীকান্ত ও শামনা কাসিমের পারফরম্যান্স নজর কেড়েছে।

কেরালার কান্নুরে জন্ম শামনা কাসিমের। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। ২০০৪ সালে মালায়ালাম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। পরে তেলুগু ও তামিল সিনেমাতেও অভিনয় করেন তিনি।

‘শ্রী মহালক্ষ্মী’, ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’, ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শামনা। ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্রেও দেখা গেছে তাকে।

‘জেলার ২’-এ অবশ্য পুরো সিনেমায় থাকছেন না শামনা। তিনি শুধু ‘আলা বোলেলো’ গানটিতে অংশ নিয়েছেন। তবে এই একটি গানেই রজনীকান্তের সঙ্গে তার নাচ দর্শকদের নজর কেড়েছে।

‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। অতিথি চরিত্রে থাকছেন বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশন।

সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫১ এএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।