ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের হয়ে লড়বেন সামানজার সাঈদ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের হয়ে লড়বেন সামানজার সাঈদ

ফাইল ছবি

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ সামানজার সাঈদ। আগামী রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার ঢাকা ছাড়বেন তিনি।

যাত্রার আগে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও লক্ষ্য তুলে ধরেন সামানজার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করা এই তরুণী কৌতূহল থেকেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। প্রথমবার অংশ নিয়েই জয় করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট।

বিশ্বমঞ্চে নিজের লক্ষ্য নিয়ে সামানজার সাঈদ বলেন, “মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। এতদিন যা শিখেছি এবং যে দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই আমার মূল লক্ষ্য।”

তিনি জানান, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা ও বিভিন্ন বিষয়ে বিশেষ গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন। এসব প্রস্তুতি তার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

ছোটবেলা থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহী সামানজার। তিনি চার বছর ধরে কত্থক ও ভরতনাট্যম শিখেছেন। পড়াশোনার ব্যস্ততায় সৃজনশীল কাজ থেকে দূরে থাকলেও এখন আবার নিজের শখগুলোতে ফিরতে চান তিনি। ভবিষ্যতে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়েও কাজ করার আগ্রহ রয়েছে তার।

উল্লেখ্য, গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। তিনি বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ হন লাবিবা মনজুর।

আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন সামানজার সাঈদের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box

Posted ৭:৩২ এএম | শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।