ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জয়খরায় মায়ামি, লজ্জার রেকর্ডের সামনে মেসি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

জয়খরায় মায়ামি, লজ্জার রেকর্ডের সামনে মেসি

হাজারো রেকর্ডে সমৃদ্ধ লিওনেল মেসির ক্যারিয়ারে এবার যোগ হতে পারে এক অস্বস্তিকর রেকর্ড। ইন্টার মায়ামির হয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর আর্জেন্টাইন তারকার সামনে এখন ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারায় পৌঁছানোর শঙ্কা।

আগামী শনিবার সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। এই ম্যাচেও জয় না পেলে মেসির পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ জয়হীন ধারার রেকর্ড ছুঁয়ে ফেলবে দলটি।

মায়ামির সাম্প্রতিক সময়টা মোটেও স্বস্তির নয়। সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হারের আগে টানা তিন ম্যাচেও জয় পায়নি তারা। অর্থাৎ সর্বশেষ চার ম্যাচে জয়হীন মায়ামি।

এই সময়েও অবশ্য ব্যক্তিগতভাবে কার্যকর ছিলেন মেসি। চার ম্যাচে করেছেন দুটি গোল, পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তাও করেছেন। তবে তার পারফরম্যান্স দলকে জয়ের পথে ফেরাতে পারেনি।

মেসির ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ জয়হীন সময় এসেছিল ২০১৩ সালে। সেবার বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা মেসির দল টানা পাঁচ ম্যাচে জয়হীন ছিল। এর মধ্যে চারটি ম্যাচ ড্র এবং একটিতে হেরেছিল তারা।

মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে সেই পাঁচ ম্যাচের জয়হীন ধারায় পৌঁছে যাবেন মেসি। তাই ম্যাচটি শুধু মায়ামির জন্য নয়, ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর্জেন্টাইন তারকার জন্য।

এর আগে ২০২৫ সালেও চার ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা হয়েছিল মায়ামির। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল দলটি। এবারও সেই পথেই ফিরতে চাইবেন মেসি ও তার সতীর্থরা।

মায়ামির দুশ্চিন্তা আরও বাড়িয়েছে রক্ষণভাগের দুর্বলতা। ২০২৬ সালের মে মাসের পর থেকে কোনো ম্যাচেই প্রতিপক্ষকে গোলশূন্য রাখতে পারেনি তারা। ফলে জয়হীনতার পাশাপাশি নিয়মিত গোল হজম করাও বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

মন্ট্রিয়েলের বিপক্ষে জয় তাই মেসি ও মায়ামির কাছে কেবল তিন পয়েন্টের লড়াই নয়—কঠিন সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বড় পরীক্ষা।

Facebook Comments Box

Posted ৭:৪৫ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।