ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্ত্রীর ভালোবাসায় নিজের বাড়িকেই বানালেন ‘তাজমহল’

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

স্ত্রীর ভালোবাসায় নিজের বাড়িকেই বানালেন ‘তাজমহল’

মুঘল সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি তাজমহলের কথা কে না জানে! স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশে নির্মিত আগ্রার সেই তাজমহল এবার যেন রূপ নিয়েছে এক নতুন ভালোবাসার নিদর্শনে। ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের ব্যবসায়ী আনন্দ প্রকাশ চৌকসে তাঁর সহধর্মিনীর প্রতি ভালোবাসা নিবেদন করতে নিজের বাসস্থানটিকেই বানিয়ে ফেলেছেন তাজমহলের আদলে।

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে এই অসাধারণ প্রাসাদের অন্দরমহলের নান্দনিক দৃশ্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আগ্রার মূল তাজমহল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এই চার তারকা-সদৃশ ব্যক্তিগত ভবনটি মূল তাজমহলের প্রায় এক-তৃতীয়াংশ আকারে নির্মিত। দোতলা প্রাসাদটির বাহ্যিক অবয়ব পুরোপুরি শ্বেতশুভ্র। চারপাশে রয়েছে নিখুঁতভাবে সাজানো সবুজ বাগান। মূল তাজমহলের আদলে এখানেও রয়েছে চারটি প্রধান মিনার, একটি সুবিশাল গম্বুজ এবং প্রবেশদ্বারে জটিল কারুকার্যখচিত খিলান।

বাড়ির মালিক জানান, মূল তাজমহলের সব মাপ মিটারে দেওয়া ছিল। সেগুলো ফুট স্কেলে রূপান্তর করে হুবহু নকশা অনুযায়ী মাপ নির্ধারণ করা হয়। এরপর দেড় বছরেরও বেশি সময় ধরে নির্মাণকাজ চালিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে।

ভবনটির সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর রাজকীয় অন্দরসজ্জা। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ২৪ ফুট উঁচু ডাবল সিলিং। মার্বেল পাথর ও সূক্ষ্ম টাইলসের কাজে সাজানো বিশাল এই কক্ষে রয়েছে একটি রাজকীয় দ্বিমুখী সিঁড়ি। এটি দেখলে মনে হয় যেন কোনো সিনেমার রাজকীয় সেট।

বিশাল বসার ঘরের পরিবেশের সঙ্গে মানানসই করে রাখা হয়েছে বিলাসবহুল সোফা সেট ও নান্দনিক ডাইনিং টেবিল। ঘরের উঁচু জানালা দিয়ে প্রাকৃতিক আলোয় ভরে ওঠে পুরো অন্দরমহল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

Posted ১:৫৬ এএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।