ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপালকোটি এলাকার মায়াপুরে নির্মাণাধীন একটি পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ভূমিধসের কারণে সুড়ঙ্গের ভেতরে একটি গর্ত তৈরি হলে হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এতে সুড়ঙ্গের ভেতরে থাকা ২২ শ্রমিক আটকা পড়েন। দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ১৪ জন শ্রমিককে নিরাপদে বের করে এনেছেন।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, অলকানন্দা নদীর তীরে নির্মাণাধীন বিষ্ণুগড়-পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া প্রকল্পটি বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল পানির স্রোত ও ভূমিধসের কারণে সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিকেরা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
প্রশাসনের ভাষ্য, এখন পর্যন্ত ১৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
Posted ১:১৫ এএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।