ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘ভিনি জুনিয়র আইন’ থেকে সরে লা লিগা, সময়ক্ষেপণ ঠেকাতে কঠোর নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

‘ভিনি জুনিয়র আইন’ থেকে সরে লা লিগা, সময়ক্ষেপণ ঠেকাতে কঠোর নতুন নিয়ম

২০২৬-২৭ মৌসুমে বর্ণবাদ রোধে চালু করা ‘ভিনি জুনিয়র আইন’ প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ লা লিগা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য গালমন্দ বা বর্ণবাদী মন্তব্য আড়াল করতে কোনো খেলোয়াড় মুখে হাত দিয়ে কথা বললে তাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগটির রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ)।

সংস্থাটি জানিয়েছে, ‘আমাদের কাছে কাউকে মুখ ঢাকা অবস্থায় কথা বলার জন্য সরাসরি লাল কার্ড দেখানোটা সংগত মনে হয় না। কারণ তারা ঠিক কী বলছে তা আমাদের নিশ্চিতভাবে জানা নেই, ফলে এমন শাস্তি অতিরিক্ত ও অন্যায় বলে মনে হয়।’

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ‘ভিনি জুনিয়র আইন’ প্রয়োগ করা বা না করার বিষয়টি প্রতিটি লিগ বা প্রতিযোগিতার নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে। যেমন—ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে চলতি টুর্নামেন্টের ২৩তম রাউন্ড থেকে নিয়মটি কার্যকর করা হচ্ছে।

গত মৌসুমে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনার রেশ ধরেই ‘ভিনি জুনিয়র আইন’ চালু করা হয়। ২০২৬ বিশ্বকাপেও মুখে হাত ঢেকে কথা বলায় লাল কার্ড দেখতে হয়েছিল প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরনকে।

তবে ‘ভিনি জুনিয়র আইন’ বাদ দিলেও ম্যাচে বল সক্রিয় থাকার সময় বাড়াতে ২০২৬ বিশ্বকাপে দেখা যাওয়া কয়েকটি নতুন নিয়ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।

বদলিতে সময়ক্ষেপণ করলে শাস্তি
বদলি হতে যাওয়া কোনো খেলোয়াড় মাঠ ছাড়তে ১০ সেকেন্ডের বেশি সময় নিলে তার বদলি হিসেবে নামা খেলোয়াড়কে মাঠে প্রবেশের আগে অন্তত এক মিনিট সাইডলাইনে অপেক্ষা করতে হবে।

ইচ্ছাকৃত সময় নষ্টে এক মিনিটের শাস্তি
কোনো খেলোয়াড় মাঠে পড়ে যাওয়ার পর রেফারির মনে হলে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময় নষ্ট করছেন, তাহলে তাকে মাঠ ছেড়ে সাইডলাইনে গিয়ে এক মিনিট দাঁড়িয়ে থাকতে হবে।

গোলকিপারের সময়ক্ষেপণেও শাস্তি
গোলকিপার মাঠে পড়ে সময় নষ্ট করলে কোচের ইচ্ছামতো দলের অন্য যেকোনো একজন খেলোয়াড়কে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

Facebook Comments Box

Posted ১:০৬ এএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।