সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন, শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

  |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   159 বার পঠিত

সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন, শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে আগুন লাগে। রাত ৮টা ৫ মিনিট নাগাদ দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। যার জেরে ভোগান্তিতে পড়েন অফিসফেরত যাত্রীরা। রাত ৯টা নাগাদ ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বার বিকট শব্দ শোনা গিয়েছে। হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত ৩০-৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

অতীতেও সন্তোষপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম লাগোয়া ঝুপড়িতে অগ্নিকাণ্ড ঘটেছিল। ২০১৮ সালে আগুন লেগেছিল ওই ঝুপড়িতে। সে বার শ’খানেক ঝুপড়ি এবং দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল। প্রভাব পড়েছিল ট্রেন চলাচলে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:২৪ এএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।