ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত মার্গারিটা রেউট, কে এই নারী?

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

রুশ নৌ-কর্মকর্তা হত্যায় অভিযুক্ত মার্গারিটা রেউট, কে এই নারী?

ক্রিমিয়ার সেভাস্তোপলে ডাস্টবিনে রাখা বোমার বিস্ফোরণে জ্যেষ্ঠ রুশ নৌ-কর্মকর্তা নিহতের ঘটনায় ৩২ বছর বয়সী মার্গারিটা রেউটকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। একসময় পরিবেশকর্মী হিসেবে পরিচিত এই নারী এখন গুপ্তহত্যার অভিযোগে অভিযুক্ত।

গত ১৩ আগস্টের ওই বিস্ফোরণে নিহত হন রুশ ব্ল্যাক সি ফ্লিটের সাবমেরিন ব্রিগেডের ডেপুটি কমান্ডার রবার্ট শাগিভ। রুশ কর্তৃপক্ষের দাবি, বোমাটিতে প্রায় ৫০০ গ্রাম টিএনটি ছিল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোচি শহর থেকে মার্গারিটাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি রিমোট কন্ট্রোলও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

মার্গারিটার জন্ম ইয়ারোস্লাভেলে। ছোটবেলা থেকেই দুঃসাহসী নানা কর্মকাণ্ডে আগ্রহ ছিল তার। গাছে চড়া, প্যারাশুটিং, ওয়াটার পোলো ও গো-কার্টিংয়ের মতো কাজে অংশ নিতেন তিনি। পড়াশোনা শেষে সোচিতে চলে যান। সেখানে চাকরির পাশাপাশি পরিবেশকর্মী হিসেবেও পরিচিতি পান।

তবে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তার জীবনে বড় পরিবর্তন আসে। তিনি যুদ্ধবিরোধী অবস্থান নেন। ২০২৫ সালে ইউক্রেনের পক্ষে কথা বলার অভিযোগে তাকে জরিমানাও করা হয়। নিজের ডিএনএ পরীক্ষায় ৯৮ শতাংশ রুশ পরিচয় পাওয়ার পর তিনি ‘রুশ হয়ে লজ্জিত’ বলেও মন্তব্য করেছিলেন।

বন্ধুদের ভাষ্য, হামলার কয়েক মাস আগে থেকেই মার্গারিটা চুপচাপ হয়ে যান। নতুন একটি ফোন কেনেন এবং ভিডিও ধারণের কথা বলে বারবার ক্রিমিয়ায় যাতায়াত শুরু করেন।

রুশ গোয়েন্দাদের দাবি, জিজ্ঞাসাবাদে মার্গারিটা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্য, বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি ও দেশ ছাড়ার নথির বিনিময়ে ইউক্রেনের গোয়েন্দারা তাকে এই কাজে নিয়োগ দিয়েছিল।

তবে রুশ গোয়েন্দাদের এসব দাবির বিষয়ে এখনো ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৩:১১ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।