ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন সালমানের মা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন সালমানের মা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। পর্দায় তাদের অসাধারণ রসায়নের পাশাপাশি ব্যক্তিজীবনেও তাদের সম্পর্ক নিয়ে ছিল নানা গুঞ্জন। বিশেষ করে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না, তা নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তারের পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে ছোট বোনের মতোই দেখতেন সালমান।

নীলা চৌধুরী বলেন, শাবনূর সালমানের ওপর নির্ভরশীল ছিলেন। সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন।

তবে শাবনূরকে নিয়ে অভিযোগও করেছেন নীলা চৌধুরী। তার দাবি, কখনো কখনো শাবনূর সালমানের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি করার চেষ্টা করতেন। পরে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গল্প ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, শাবনূর বিভিন্ন সময়ে সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন অস্বীকার করেছেন। তার বক্তব্য, সালমানকে তিনি কখনো প্রেমিক হিসেবে দেখেননি; বরং ভাইয়ের মতো সম্মান করতেন। তাদের বন্ধুত্বকে ঘিরে কিছু মানুষ ও গণমাধ্যম মুখরোচক গল্প তৈরি করেছে বলেও দাবি করেছেন তিনি।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। পরে ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর।

‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় এই জুটি দর্শকদের মুগ্ধ করেন। তাদের জনপ্রিয়তা আজও বাংলা চলচ্চিত্রে স্মরণীয় হয়ে আছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তার ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। দীর্ঘ তিন দশক পর নীলা চৌধুরীর নতুন এই বক্তব্যে পুরোনো সেই আলোচনা আবারও সামনে এসেছে।

Facebook Comments Box

Posted ৮:০১ এএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।