ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা, চান জনআস্থার আধুনিক চ্যানেল: কাজী জেসিন

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা, চান জনআস্থার আধুনিক চ্যানেল: কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নতুন রূপে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটিকে বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান তিনি। এমনটাই জানিয়েছেন বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) কাজী জেসিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

কাজী জেসিন জানান, গত ৬ আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগে বিটিভির মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা জানতে পারেন তিনি।

জেসিনের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিটিভিকে দলীয় প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে। গণঅভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অতীতের কোনো সরকার যে বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, প্রধানমন্ত্রী সেটি নিয়ে ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর পরিকল্পনায় অভিভূত হয়েছেন জানিয়ে জেসিন বলেন, ‘বিটিভি শুধু তার আগের জায়গায় ফিরে আসবে না—প্রধানমন্ত্রী বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ একটি জায়গায় দেখতে চান।’

বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজ কঠিন উল্লেখ করে তিনি বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে সাজানো সহজ নয়। তবে কাজটি আনন্দেরও। সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।

পোস্টের শেষে বিটিভিকে নতুন উচ্চতায় নিতে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

Facebook Comments Box

Posted ৭:৩৮ এএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।