| বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট | 128 বার পঠিত

প্রকাশ হলো হলিউড তারকা টম ক্রুজের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মিশন ইম্পসিবল ১২’-এর ট্রেলার। প্রকাশের পরপরই ঝড় তুলে ফেলেছে ট্রেলারটি। দীর্ঘদিন ধরেই সিনেমাটির অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা। মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি ঘিরে ইতিমধ্যে হাইপ তুঙ্গে। ট্রেলার মুক্তির পর সেই হাইপ আরো বহুগুণ বেড়ে গেল।
অবশেষে আরো একবার পর্দায় ফিরে আসতে চলেছে বিপুল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি। এই সিনেমার মধ্য দিয়ে আরো একবার পর্দায় এজেন্ট ইথান হান্টের ভূমিকায় দেখা যাবে অভিনেতা টম ক্রুজকে। ইতিমধ্যে উচ্ছ্বসিত টমের ভক্তরা। পাশাপাশি সিনেমাটিতে দেখানো স্টান্টের দৃশ্যগুলো নিয়েও উত্তেজিত দর্শকমহল।
মিশন ইম্পসিবল সিরিজের নতুন এই সিনেমাটির নাম ‘মিশন ইম্পসিবল ডেড রিকনিং : পার্ট ১’। আগের পর্বগুলোর মতো এই পর্বেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য ও টম ক্রুজের মাথা নষ্ট করা অবিশ্বাস্য সব স্টান্ট রয়েছে। ৬০ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ প্রায় সমস্ত স্টান্ট ডামির সাহায্য ছাড়া নিজেই করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সিনেমাটির শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়ে, যা সিনেমাটির প্রতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল।
প্রায় পাঁচ বছর পর মুক্তি পেতে চলেছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সিনেমাটি। ২০১৯ সালে সিনেমাটির শুটিং প্রথম শুরু হয়। এরপর করোনার ফলে দীর্ঘদিন বন্ধ থাকে সিনেমার শুটিং। এ ছাড়াও ২০২০ সালে এই সিনেমার একটি অডিও রেকর্ড ফাঁস হয়ে যায় যেখানে টম ক্রুজ ও সিনেমাটির সঙ্গে যুক্ত কোনো এক কর্মীর বাগিবিতণ্ডা প্রকাশ্যে চলে আসে। প্রায়ই ভক্তদের জন্য দুশ্চিন্তার কারণ হয়েছে সিনেমাটির নতুন প্রতিবেদনগুলো। তবে সমস্ত বাধা কাটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেতে চলেছে মিশন ইম্পসিবলের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটি।
সিনেমাটিতে টম ক্রুজের সাথে আরো অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, হেলে এটওয়েল, ভেনেসা কিরবি, ইসাই মোরালেসসহ একাধিক তারকা। আগামী ১২ জুলাই পর্দা কাঁপাতে প্রস্তুত টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল ডেড রিকনিং : পার্ট ১’।
Posted ১:৪৯ পিএম | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।