ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১২ বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

১২ বছর পর রাজের সঙ্গে মিমি, ‘তাণ্ডব’ নিয়ে শুভশ্রীর উচ্ছ্বাস

প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজের প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি।

‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি প্রকাশ করে মিমি ক্যাপশনে লেখেন শুধু ‘#Tandav’। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে টালিউডে শুরু হয়েছে আলোচনা।

সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘তাণ্ডব’-এ মিমিকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প ও মিমির চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।

দীর্ঘ বিরতির পর রাজের প্রযোজনা সংস্থার সিনেমায় মিমির ফেরায় ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।

Facebook Comments Box

Posted ১:৪৭ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।