ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ, ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ, ইতালিতে ইসরায়েলি সেনার বিরুদ্ধে মামলা

গাজায় যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইয়োনাতান চালিচ নামে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইতালিতে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে হিন্দ রাজাব ফাউন্ডেশন (এইচআরএফ)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে এইচআরএফ জানায়, চালিচ বর্তমানে ইতালির মধ্যাঞ্চলীয় তুসকানি অঞ্চলে ছুটিতে রয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে তিনি দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের তথ্যমতে, চালিচ ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম আর্মার্ড ব্রিগেডের অধীন গিভাতি শাকেদ ব্যাটালিয়নের টাইফুন কোম্পানিতে দায়িত্ব পালন করেছিলেন।

এইচআরএফের তদন্তে গাজায় সংঘটিত তিনটি ঘটনায় চালিচের সম্ভাব্য সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—২০২৪ সালের মার্চ ও এপ্রিলে আল-শিফা হাসপাতাল অবরোধ ও ধ্বংস, ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে হাজ হামদি হারজাল্লাহ মসজিদে হামলা এবং একই বছরের ডিসেম্বরে প্যালেস্টাইন স্কয়ার ধ্বংসের ঘটনা।

হিন্দ রাজাব ফাউন্ডেশনের মহাপরিচালক দিয়াব আবু জাহজাহ বলেন, ইতালি, বিশেষ করে তুসকানি অঞ্চলে ফিলিস্তিনের প্রতি সংহতি রয়েছে এবং ন্যায়বিচারের দাবিও জোরালো। গাজায় ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ইতালিকে নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জবাবদিহি থেকে কোনো ছুটি নেই। গাজা থেকে তুসকানি পর্যন্ত যদি প্রমাণ আপনাকে অনুসরণ করে, তাহলে ন্যায়বিচারও অনুসরণ করা উচিত।’

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চালিয়ে আসছে হিন্দ রাজাব ফাউন্ডেশন। ইতালিতে দায়ের করা অভিযোগের পর দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

Posted ৭:৩৬ এএম | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।